রোববার (৭ মে) বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, 'সৌদি ও কাতারে ক্যাম্পের ব্যাপারে আলোচনা হয়েছিল।
আমরা কম্বোডিয়ায় ম্যাচ খেলব এবং ভারতে সাফ এ জন্য আর বাইরে ক্যাম্প করা হচ্ছে না ৷ ঢাকাতেই ক্যাম্প করার পরামর্শ দিয়েছেন কোচ।'
৩ জুন বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হবে। পরেরদিন আবাসিক ক্যাম্প শুরু হবে। বসুন্ধরা কিংস এরেনায় হবে অনুশীলন।
আগামী ১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচটি খেলবে বাংলাদেশ। দল কম্বোডিয়া যাবে ম্যাচের ৩-৪ দিন আগে।
ম্যাচ খেলে কম্বোডিয়া থেকেই ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে উড়াল দেবে জামাল ভূঁইয়ারা। সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে ২১ জুন।
এন





