গুরুত্বপূর্ণ এই ম্যাচ শুরুর আগে বাংলাদেশ একাদশে আসতে যাচ্ছে নিশ্চিত পরিবর্তন। উঁরুর ইনজুরি কাটিয়ে একাদশে ফিরছেন সাকিব আল হাসান। সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়বেন কে?

মুম্বাইয়ের গরম আর প্রতিপক্ষ আফ্রিকা দলের কথা চিন্তা করে একাদশে তিন জন পেসার থেকে একজন বাদ পড়তে পারেন। তাসকিন আহমেদ আগেই ছিটকে গিয়েছেন। ভারত ম্যাচের একাদশ থেকে হাসান মাহমুদের বাদ পড়ার সম্ভাবনাই বেশি। পেসার হিসেবে দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলামকে। স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদের সাথে স্পিনার হিসেবে থাকবেন সাকিবও।

ব্যাটিং অর্ডারে তানজিদ তামিম গতম্যাচেই আস্থার প্রতিদান দিয়েছেন। লিটন দাসের সঙ্গে তাকেই দেখা যাবে ওপেন করতে। ওয়ানডাউনে নাজমুল হোসেন শান্ত আর চারে থাকবেন সাকিব। তাওহিদ হৃদয়কে পাঁচে দেখা যেতে পারে আরও একবার। ছয় আর সাতে যথারীতি দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। মিরাজকে অনেকটা দিন পর দেখা যেতে পারে আট নম্বরে। নয়, দশ এবং এগারোতে থাকবেন নাসুম, শরিফুল এবং মুস্তাফিজ।

  • যেমন হতে পারে বাংলাদেশ একাদশ:

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হ্রদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

এনএইচ