ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম আসরে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা পাঞ্জাবের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে পশ্চিমবঙ্গের দল কলকাতা নাইট রাইডার্স। রোববার বারাবতি স্টেডিয়ামে নয় উইকেটে জয় পেয়েছে তারা।
এই ম্যাচে জয়ের ফলে নয় ম্যাচে মাত্র আট পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে কলকাতা। এদিকে সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পাঞ্জাব।
এদিন ম্যাচের শুরুর জয়টিও পেয়েছিল কলকাতা। টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন দলনেতা গৌতম গম্ভীর। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে পাঞ্জাব। দলের পক্ষে ওপেনার শেবাগ ৭২ রান করলেও বাকিদের কেউই ১৫ রানের বেশি করতে পারেননি। নাইট রাইডার্সের বোলার পিয়ুশ চাওলা সর্বোচ্চ তিনটি উইকেট পান।
জবাবে উদ্বোধনী জুটিতে রবিন উথাপ্পা ও গম্ভীর ৬৮ রান সংগ্রহ করেন। এতে ৪৬ রান অবদান রেখে মাঠ থেকে বিদায় নেন উথাপ্পা। তবে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন অধিনায়ক গম্ভীর। শেষ পর্যন্ত টিকে থেকে ৪৫ বলে ৬৩ রান করেন তিনি। তার সঙ্গে ৩৬ রান নিয়ে অপরাজিত থাকেন ওয়ানডাউনে নামা মানিশ পান্ডে।
ম্যাচটিতে কলকাতা জিতলেও এদিন দলে ছিলেন না বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান।
ঢাকা, ১১ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
বড় জয় কলকাতার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম আসরে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা পাঞ্জাবের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে পশ্চিমবঙ্গের দল কলকাতা নাইট রাইডার্স। রোববার বারাবতি





