এর আগে গতকাল দ্বিতীয় দিনও বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে প্রথম দিন আলোকস্বল্পতায় ১৪ মিনিট আর ৮.২ ওভার বাকি থাকতেই শেষ হলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা।

তবে এর মধ্যেই নিউজিল্যান্ডকে খাদের কিনারায় ঠেলে দিয়েছেন টাইগাররা। শেষ বিকালে বোলিং করতে নেমে কিউইদের ৫ ব্যাটারকে তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সব মিলিয়ে ৫ উইকেটে ৫৫ রান নিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড।

ইতোমধ্যে ফিরে গেছেন কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। বাংলাদেশের হয়ে মিরাজ ৩ আর তাইজুল নেন ২ উইকেট।

তার আগে টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশও সুবিধা করতে পারেনি। মাত্র ১৭২ রানে অলআউট হয় তারা। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম।

এ ছাড়া ৩১ রান আসে শাহাদাত হোসেন দিপুর ব্যাট থেকে। নিউজিল্যান্ডের হয়ে সমান ৩টি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস।

এসএম