বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ১৫৩ রান। সর্বশেষ সাকিব আল হাসানের বলে আউট হয়েছেন ফাফ ডু প্লেসিস (৪৮)।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা।
খেলতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করেন ফন জিল ও ডেন এলগার। জুটি ভাঙে ৫৮ রানে।
অলরাউন্ডার মাহমুদউল্লাহর বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জিল (৩৪)।
জিলের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে এলগারের সঙ্গে জুটি বাঁধেন ফাফ ডি প্লেসিস। এই জুটিতে এসেছে ৭৮ রান। স্পিনার তাইজুল ইসলামের বলে উইকেটের পেছেন ক্যাচ দিয়েছেন এলগার। সাজঘরে ফেরার আগে ৪৭ রান করেছেন তিনি।
জুটি সঙ্গী আউট হওয়ার পর বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি প্লেসিস। ব্যক্তিগত ৪৮ রানে সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন তিনি।
সফরে বাংলাদেশের কাছে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা। যদিও টোয়েন্টি২০ ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল তারা।
এমকে





