ক্যারিবিয়ান লিগ খেলতে যাওয়া সাকিবকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠিয়ে ছিল বিসিবি। বিসিবির ডাকে সাড়া দিয়ে রোববার দেশে ফিরেই সোমবার অনুশীলনে ফিরলেন সাকিব আল হাসান।

অনুশীলনে যোগ দেওয়ার আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে একান্ত বৈঠক করেছেন সাকিব। এরপর এই অলরাউন্ডার সরাসরি দলের সাথে অনুশীলনে যোগ দেন।

দুপুর ১টায় সাকিব মিটিংয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছিলেন। দুপুর পৌনে দু’টায় মিটিংয়ের উদ্দেশ্যে উপস্থিত হন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব এককভাবে তার সঙ্গে মিটিং করে চলে যান। অন্য কারো সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়নি।

বোর্ড সভাপতির নির্দেশে সোমবার দুপুর ২টায় সাকিবের ঘটনাকে কেন্দ্র করে বিসিবি’র সভাকক্ষে বোর্ড মিটিং চলছে।

ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ