এদিন কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে পাকিস্তান আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫২ রান সংগ্রহ করে। আর সেটা সম্ভব হয় টপ অর্ডারের ব্যাটসম্যানদের দৃঢ়তায়।
তাদের মধ্যে তৈয়ব তাহির ছিলেন সবচেয়ে মারমুখী। তিনি মাত্র ৭১ বলে ১২টি চার ও ৪ ছক্কায় ১০৮ রান করে যান।
তার আগে উদ্বোধনী ব্যাটসম্যান সিয়াম আইয়ুব ৭ চার ও ২ ছক্কায় ৫৯ ও শাহিবজাদা ফারহান ৪টি চার ও সমান সংখ্যক ছক্কায় ৬৫ রান করেন। এছাড়া ওমর ইউসুফ ৩৫ ও মুবাসির খান ৩৫ রান করেন।
বল হাতে ভারতের রাজবর্ধন হাঙ্গার্গেকর ও রিয়ান পরাগ ২টি করে উইকেট নেন।
ফাইনালে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে সিয়াম আইয়্যুব ও শাহিবজাদা ফারহান ১৭.২ ওভারেই তুলে ফেলেন ১২১ রান। এই রানে ফেরেন সিয়াম। ৭টি চার ও ২ ছক্কায় তিনি ৫৯ রান করে যান।
১৪৬ রানের মাথায় ফেরেন ফারহানও। তিনি ৪টি চার ও ৪ ছক্কায় ৬৫ রান করে যান। এরপর ওমাইর ইউসুফ ও তৈয়ব তাহির দলীয় সংগ্রহকে ১৮৩ পর্যন্ত টেনে নেন। সেখান থেকে দ্রুত ৩টি উইকেট হারায় পাকিস্তান। এই রানে ইউসুফ ফেরেন ৪ চারে ৩৫ রান করে। একই রানে নতুন ব্যাটসম্যান কাসিম আকরাম গোল্ডেন ডাক মেরে ফেরেন। ১৮৭ রানের মাথায় অধিনায়ক মোহাম্মদ হারিস ফেরেন ব্যক্তিগত ২ রানে।
সেখান থেকে তাহির ও মুবাসির খান ষষ্ঠ উইকেটে ১২৬ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে ৩১৩ পর্যন্ত নিয়ে যান। এ যাত্রায় তাহির তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৭১ বলে ১২টি চার ও ৪ ছক্কায় ১০৮ রানে আউট হন তিনি। ৩২২ রানের মাথায় মুবাসির ফিরেন ২ চার ও ২ ছক্কায় ৩৫ রান করে।
এরপর মেহরান মুমতাজের ১৩, মোহাম্মদ ওয়াসিমের অপরাজিত ১৭ রানের ইনিংসে ভর করে পাকিস্তান ৮ উইকেটে ৩৫২ রানের বড় সংগ্রহ দাড় করে।
এন





