টোকিও অলিম্পিক ফুটবলে শক্তিশালী স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ২-১ ব্যবধানে স্পেনকে হারিয়ে অলিম্পিকে টানা দ্বিতীয়বার স্বর্ণপদক পেল ব্রাজিল।

ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার (০৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শুরু হয় ম্যাচটি। কোপা আমেরিকা হারিয়ে অলিম্পিকের সোনার মেডেল নিয়ে দুঃখ লাঘব করতে চেয়েছিল ব্রাজিল।

অন্যদিকে ২৯ বছরের খরা কাটাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের কাছ থেকে সোনা ছিনিয়ে নিতে মরিয়া ছিল স্পেন।

দুর্দান্ত লড়াইয়ে খেলা গড়াল ১২০ মিনিট পর্যন্ত। শেষ হাসি ফুটল ব্রাজিলিয়ানদের মুখে। অতিরিক্ত সময়ের নবম মিনিটে দুর্দান্ত গোল করে জয় এনে দিলেন বদলি খেলোয়াড় ম্যালকম।

এমবি