তবে, এবার তাদের সঙ্গে যোগ হয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। গতবার শক্তিশালী দল গড়েও ডিপিএলে কিছুই করতে পারেনি ঐতিহ্যবাহী এই দলটি। তবে এবার আরও শক্ত দল গড়ে শিরোপা জয়ের লক্ষ্য মোহামেডানের।

রবিবার সন্ধ্যায় রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে দলের জার্সি উন্মোচনে মোহামেডানের অধিনায়ক ঘোষণা করা হয় মুশফিককে। এরপর মুশফিক প্রত্যয় জানান দলকে চ্যাম্পিয়ন করার।

২০০৮ সালে সর্বশেষ ডিপিএল শিরোপা জয় করে মোহামেডান। এবার সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক, রাহী, ইমন, তাসকিন, শুভাগত হোম ছাড়াও এবার দলে আছেন মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকাররা। তাই এবার শিরোপা স্বপ্নে বিভোর দলটি।

এবার অধিনায়ক করা হয়েছে মুশফিককে। যদিও রাউন্ড রবিন লীগ পর্বে সাকিব, মুশফিক, তাসকিন, মিরাজরা খেলার সুযোগ পাবেন না জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে থাকার কারণে। এই সময়ে দলকে নেতৃত্ব দেবেন শুভাগত হোম চৌধুরী। গত আসরে সাকিব অধিনায়ক থাকলেও পরে শুভাগত নেতৃত্ব দিয়েছিলেন। লীগ পর্বের শেষদিকে এসে মুশফিক দলের ভার নেবেন।

মুশফিক বলেন, ‘অনেক ভেবে-চিন্তে আমাদের সঙ্গে কথা বলেই এবার দল সাজানো হয়েছে। আশা করছি আমরা এবার মোহামেডানকে শিরোপা উপহার দিতে পারব।’

এ সময় সাকিব বলেন, ‘ইনশাআল্লাহ ভাল কিছু করার চেষ্টা করব।’ এর আগেও মোহামেডানে খেলেছেন মুশফিক এবং অধিনায়কত্বও করেছেন। তবে দলকে শিরোপা জেতাতে পারেননি। মোহামেডানের চির প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের হয়েও খেলেন। এবার ফিরেছেন আবার মোহামেডানে।

এমআই