অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টস টস জিতে ব্যাটিংয়ে নেমে ১০৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
এই ম্যাচে আবারও ব্রেক থ্রু উপহার দিলেন মেহেদি হাসান। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েডকে আউট করে ওপেনিং জুটি ভাঙেন মেহেদি।
এদিন চতুর্থ ম্যাচে ১০৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৩ রানে অধিনায়কের উইকেট হারায় অস্ট্রেলিয়া।
প্রথম তিন ম্যাচে জিতে ফুরফুরে মেজাজে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি আজ চতুর্থ খেলায়ও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায়। প্রথম তিন ম্যাচে জয় পাওয়ায় উইনিং কম্বিনেশন হয়তো ভাঙতে চাইবে না বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রানের পুঁজি নিয়েও ২৩ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১২১ রানে গুটিয়ে দিয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় টাইগাররা।
শনিবার (০৭ আগস্ট) উইনিং কম্বিনেশন ধরে রেখে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১০৪ রান জড়ো করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল, ৯ উইকেট হারিয়ে।
ওপেনার সৌম্য সরকারের ওপর এই ম্যাচেও আস্থা রেখেছিল দল। তবে সৌম্য তার নামের প্রতি সুবিচার করতে পারেননি, সাজঘরে ফেরেন মাত্র ৮ রান করে। এরপর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে মন্থর ব্যাটিং চালিয়ে যান নাঈম শেখ।
দুজন মিলে ইনিংসের অর্ধেকেরও বেশি বল মোকাবেলা করলেও কারও স্ট্রাইক রেটই ছিল না একশর বেশি। নাঈম ৩৬ বলে ২৮ ও সাকিব ২৬ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন। এরপর ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে তাসের ঘরের মত।
বরাবরের মত এদিনও আফিফ হোসেন ধ্রুব উইকেটে এসে মারকুটে ব্যাটিংয়ের সাহস দেখিয়েছেন। ১৭ বলে এক ছক্কায় গড়া তার ২০ রানের ইনিংসে বাংলাদেশ গড়ে প্রতিরোধ। শেষদিকে শেখ মেহেদী হাসানের ১৬ বলে ২৩ রানের ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০৪ রান, ৯ উইকেট হারিয়ে।
অজিদের পক্ষে একাদশে সুযোগ পাওয়া মিচেল সোয়েপসন মাত্র ১৪ রানের খরচায় তিনটি উইকেট শিকার করেন। তিনটি উইকেট শিকার করেছেন একাদশে ফেরা অ্যান্ড্রু টাইও। এছাড়া দুটি উইকেট শিকার করেন জশ হ্যাজলউড।
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ
বাংলাদেশ: ১০৪/৯ (২০ ওভার)
নাঈম ২৮, মেহেদী ২৩, আফিফ ২০, সাকিব ১৫
সোয়েপসন ১৪/৩, টাই ১৮/৩, হ্যাজলউড ২৪/২
জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ১০৫ রান।
এমবি





