গত কয়েক বছর যাবৎ তাকে টেস্ট দলের বাইরে রেখে ওয়েষ্ট ইন্ডিজ নির্বাচকরা ‘ভুল’ করেছেন বলে মনে করছেন ডোয়াইন ব্রাভো। সর্বশেষ ২০১০ সালের ডিসেম্বরে শ্রীলংকা সফরে টেস্ট খেলা এ অলরাউন্ডার বলেন, দলের বাইরে থেকে টেস্ট খেলা দেখা তার জন্য অত্যন্ত ‘কষ্টের’ ও ‘হতাশার’।
স্থানীয় লাইন লেন্থ পত্রিকাকে ব্রাভো বলেন, ‘সত্যি বলতে কি ২০১০ সালের পর থেকে টেস্ট দলে জায়গা না পেয়ে আমি খুবই হতাশায় ভুগছি। খুব কম সময়ই আমি টেস্ট খেরার সুযোগ পেয়েছি। অন্তত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের আক্রমণ ভাগের অংশ হওয়ার মত যথেষ্ট ভাল অবস্থায় এখনো আমি আছি বলেই আমার বিশ্বাস।’
রসিকতা করে ব্রাভো বলেন, ‘নির্বাচক থেকে কোচ প্রতিদিনই তাদের কাছে আমি ধরণা দিয়েছি, আমি তাদেরকে ত্যক্ত-বিরক্ত করে ফেলেছি।’
‘আমি তাদের কাছে জানতে চেয়েছি পুনরায় টেস্ট দলে জায়গা পেতে আমাকে কি করতে হবে। অবশ্য তারা কখনোই আমাকে সঠিক উত্তর দিতে পারেননি। সুতরাং সব সময়ই একটা মুচকি হাসি দিয়েই আমাকে শেষ করতে হয়েছে। সত্যিকারার্থে কোন কিছুই এ থেকে বেড়িয়ে আসেনি।’
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম খেলার সময় কাঁধে আঘাত পেয়ে লন্ডনে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলের অধিনায়ক ব্রাভো।
তিনি বলেন, ‘সব সময়ই টেস্ট ক্ষুধা’ রয়েছে এবং গত দুই বছরে সমগ্র বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি খেললেও তিনি সব সময়ই টেস্ট খেলার জন্য আগ্রহ দেখিয়েছেন।'
ব্রাভো বলেন, 'আগামী ৮ জুন নিজ মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজে দলে ডাক পাওয়ার ব্যাপারে তিনি খুবই আশাবাদী ছিলেন।'
এ পর্যন্ত ৪০ টেস্ট খেলে ৩১.৪২ গড়ে মোট ২২০০ রান এবং বল হাতে ৩৯.৮৩ গড়ে ৮৬ উইকেট শিকার করেছেন ব্রাভো।
ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
টেস্ট দলের বাইরে থাকতে থাকতে হতাশ ব্রাভো
গত কয়েক বছর যাবৎ তাকে টেস্ট দলের বাইরে রেখে ওয়েষ্ট ইন্ডিজ নির্বাচকরা ‘ভুল’ করেছেন বলে মনে করছেন ডোয়াইন ব্রাভো। সর্বশেষ ২০১০ সালের ডিসেম্বরে শ্রীলংকা সফরে টেস্ট খেলা





