বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসানকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) খেলতে বুধবার দেশ ছেড়ে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন সাকিব। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তবে কেন সাকিবকে দেশে ফেরার নির্দেশ দেয়া হয়েছে তার কারণ এবং ১১ জুলাই সিপিএল শুরু হওয়ার পূর্বে ওয়েস্ট ইন্ডিজ যেতে পারবেন কি-না সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিসিবি সূত্রে জানা গেছে, সিপিএলে খেলার জন্য বিসিবির কাছ থেকে অনাপত্তি পত্র না নিয়ে খেলতে যাওয়ার কারণে তাকে দেশে ফেরত আসার নির্দেশ দেয়া হয়েছে। এই বিষয়ে বোর্ডের ৭ জুলাইয়ের সভায় সিদ্ধান্ত নেয়া হবে।
ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেডআই





