বাংলাদেশের 'এ' দলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দলকে নেতৃত্ব দিবেন নাসির হোসাইন। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্য দল ঘোষণা করে নাসিরকে দলনেতার দায়িত্ব দিয়েছে। আর এতে সহ-অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন নাঈম ইসলাম।
এই সফরে দুটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। এছাড়া তিনটি একদিনের ম্যাচ ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এজন্য আগামী ২২ মে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে 'এ' দল।
আগামী ২৬ মে ও ২ জুন শুরু হবে দুটি চারদিনের ম্যাচ। তিনটি ওয়ানডে ম্যাচ হবে ৮,১০ ও ১২ জুন। এবং আগামী ১৪ ও ১৫ জুন অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি। সফর শেষে আগামী ১৬ জুন ঢাকায় ফিরবে নাসিররা।
বাংলাদেশ 'এ' দল: নাসির হোসেন (অধিনায়ক),নাঈম ইসলাম (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, শামসুর রহমান, মুমিনুল হক, মার্শাল আইউব,আব্দুল মজিদ, মোস্তাফিজুর রহমান,নুরুল হাসান,সোহাগ গাজী,মুক্তার আলী, মোহাম্মদ ইলিয়াস,রবিউল ইসলাম,শুভাষিশ রায় ও তাইজুল ইসলাম।
ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি) //জেডআই