সকল ধরণের ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ হয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝঁড় উঠেছিল সাথে সাথেই। অবশেষে এই প্রতিবাদ জানাতে সাধারণ মানুষ রাজপথে নামলেন, একটাই দাবি সাকিবকে মাঠে ফেরাতে হবে।
রাজধানীর একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং সাধারণ মানুষের অংশ গ্রহণে সকল শ্রেণীর পেশাজীবী মানুষের সমন্বয়ে সাকিবকে অবিলম্বে ফিরিয়ে আনার জন্য মানববন্ধন হল ধানমন্ডির ২৭ নম্বরের স্টেট ইউনির্ভাসিটির সামনে। এই মানববন্ধন কর্মসূচীতে ছাত্র-ছাত্রী ছাড়াও সকল ধরণের পেশাজীবী মানুষ অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেওয়া স্টেট ইউনির্ভাসিটির ফার্মাসী বিভাগের শিক্ষক রাকিব উদ্দিন বিসিবি পুনঃগঠনের দাবি জানালেন। তিনি মনে করেন এই শাস্তি দিয়ে শুধু সাকিবকেই হেয় করা হয়নি বরং সারা বিশ্বের ক্রিকেটারদের অপমান করা হয়ছে। এ রায় আমরা মানি না, ক্রিকেট মাঠে সাকিবকে আমরা দেখতে চাই।
ফুড ইঞ্জিনিয়ারিং এর অ্যাসিসটেন্ট ডাইরেক্টর শফিকুর রহমান বলেন, খুব দ্রতই এত বড় সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তাদের এই আচরণ উদ্দেশ্য প্রণদিত। অবিলম্বে তাকে মাঠে ফেরাতে হবে এবং একই সাথে বিসিবিও তাদের দায় এড়াতে পারে না।
ঢাকা কলেজের ছাত্র আসিফ হাসান শাকিল আর রাকিব হোসাইন মাসুম সহ বেশ কিছু বন্ধু মানববন্ধনে এসেছেন তাদের দাবি নিয়ে। প্রয়োজনে বিসিবির বিপক্ষে কঠোর অবস্থান নেওয়ার হুমকি দিলেন তারা। তাদের একটাই কথা আপনি তো সাংবাদিক আপনাকে যদি লিখতে নিষেধ করা হয় তাহলে আপনার কেমন কষ্ট লাগবে। তেমনি সাকিবের মাঠের বাইরেও আমরা বা স্বয়ং সাকিবও মানতে পারছেন না নিশ্চয়।
যে ক্রিকেট আজ সারা বিশ্বের বুকে বাংলাদেশের পরিচিতি দিয়েছে, যার হাতে পতাকা তুলে দিয়ে বিশ্বের বুকে লাল সবুজকে উপরে তুলেছে, ক্রিকেটের সেই বড় বিজ্ঞাপনকে আমরা মাঠে দেখব না, তা বাংলার মানুষ মানতে পারছে না। একটাই দাবি অবিলম্বে মাঠে ফেরাতে হবে সাকিবকে।
ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





