একই ভেন্যুতে সন্ধ্যায় আরেক সেমিফাইনালে স্বাগতিকরা লড়বে মালদ্বীপের বিপক্ষে।

'এ' গ্রুপে ছিল বাংলাদেশ। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। আজ মালদ্বীপ ও ভুটানের মধ্যকার ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় বাংলাদেশ 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। মালদ্বীপ দুই পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ।

আজ একই ভেন্যুতে দিনের অন্য ম্যাচে অন্য গ্রুপের খেলায় স্বাগতিক ভারত ৪-০ গোলে নেপালকে হারায়। ভারত দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে। নেপাল গ্রুপ রানার্স আপ হিসেবে পরের রাউন্ডে খেলবে। বাংলাদেশ 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় 'বি' গ্রুপের রানার্স আপ নেপালের মুখোমুখি হবে।

টুর্নামেন্টের ফাইনাল ১৮ মে।

এনএইচ