দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে সব পুরস্কারই পেল বাংলাদেশের ক্রিকেটাররা। এক কথায় বলতে গেলে সবই পেয়েছেন ব্যাটসম্যান সৌম্য সরকার।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেট হারায় বাংলাদেশ। সেই সঙ্গে ২-১ এ সিরিজ জিতে নেয় স্বাগতিকরা।
এই ম্যাচে ৯০ রান করে দলের জয়ে বড় অবদান রেখে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সৌম্য সরকার।
একই সঙ্গে সিরিজে সর্বোচ্চ ২০৫ রান করে জিতে নিয়েছেন সিরিজ সেরার পুরস্কার। প্রথম ম্যাচে ২৭ রান করা সৌম্য শেষ দুই ম্যাচে করেছেন ৮৮ রান ও ৯০ রান। শেষ দুটি ম্যাচেই তার ব্যাটে জয় পেয়েছে মাশরাফিরা। ফলে পুরস্কারটি যায় তার দখলে।
এদিকে শেষ ম্যাচে বাংলাদেশের বেস্ট পারফরম্যান্সের পুরস্কার দেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন ধসিয়ে দেয়া সাকিব আল হাসানকে। এদিন তিনটি উইকেট শিকার করেন এই অল রাউন্ডার। সেই সঙ্গে দ্বিতীয় বাংলাদেশী বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট শিকারের রেকর্ড গড়েন তিনি।
জেডআই





