বৃহস্পতিবার ঘোষিত দলে চলমান চট্টগ্রাম টেস্টের স্কোয়াড থেকে শরিফুল বাদ পড়েছেন হাতের চোটের কারণে। এছাড়া প্রথম টেস্টের বাকি ১৬ সদস্যের প্রত্যেকেই আছেন দ্বিতীয় টেস্টের দলে। নতুন করে কাউকে ডাকা হয়নি টেস্ট স্কোয়াডে।

আগামী ২৩ মে থেকে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। চলমান চট্টগ্রাম টেস্টের মত এই ম্যাচও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

একনজরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড-

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান, শহিদুল ইসলাম।

এমআই