ভারতীয় জাতীয় ক্রিকেট দল ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে জরিমানা করা হয়েছে। ওভাল টেস্টে স্লো ওভার রেটের কারণে ধোনির ম্যাচ ফি'র ৬০ শতাংশ ও দলের বাকি ক্রিকেটারদের ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসি'র ম্যাচ রেফারি রঞ্জন মাদুগল এই জরিমানা করেন।

আইসিসি'র নিয়ামনুযায়ী প্রতিটি ধীর গতির ওভারের জন্য ম্যাচ ফি'র ১০ শতাংশ জরিমানা করা হয়। আর অধিনায়কের ২০ শতাংশ জরিমানা করা হয়। ওভাল টেস্টে ধোনিরা তিনটি ওভার নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারেননি। ফলে ক্রিকেটারদের ৩০ শতাংশ ও ধোনির ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে।

ঢাকা,১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই