প্রথম ওয়ানডেতে আশা জাগিয়েও জয় না পাওয়ার স্মৃতি ভুলে এ বছরের প্রথম জয় পাওয়ার লক্ষ্যে এবং সিরিজে সমতায় ফিরতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সেন্ট জর্জেস পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম।
নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৪৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে সমতায় ফিরতে হলে বাংলাদেশকে করতে হবে ২৪৮ রান।
দশ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৪২ রান। ব্যাটিং ক্রিজে ৫টি চার মেরে দলের হাল ধরেছেন তামিম (২৯ রান)। দশম ওভারে কেমার রোচের শেষ বলে বোল্ড হন শাসসুর রহমান (৪ রান)।
বিজয়ের বিদায়ের পর ৩ নম্বরে ব্যাটিংয়ে এসে ইমরুল কায়েস ব্যক্তিগত এক রানে রামপলের শর্ট বল তুলে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে সিমন্সের তালুবন্দি হন।
এর আগে ২৪৮ রানের লক্ষ্যে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে ওপেন করতে এসেছিলেন তামিম ইকবাল এবং গত ম্যাচের সেঞ্চুরিয়ান আনামুল হক বিজয়। পঞ্চম ওভারে হোল্ডারের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ৭ রান করে বিদায় নেন বিজয়।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





