টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে গত আসরের দুই ফাইনালিস্ট ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা। কিন্তু বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে।
বৃষ্টির আগে ১৩.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ২৯ বলে ১৮ রান করে অপরাজিত আছেন স্যামুয়েলস। আর রানের খাতা খোলার আগেই বৃষ্টির কারণে মাঠ থেকে উঠে গেছেন ড্যারেন সামি।
১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে মারমুখী ব্যাটিং শুরু করেন ডোয়াইন স্মিথ। তবে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন গেইল। তবে ১৩ বলে ৩ রান করা গেইলকে শুরুতে বোল্ড করে দেন মালিঙ্গা। ২৫ রানে প্রথম উইকেট হারানো ক্যারিবীয়রা আর তিন রান সংগ্রহ করতে আরো এক উইকেট হারায়। এবার স্মিথকে বোল্ড করে দেন সেই আগুন ঝরানো বোলিং করা মালিঙ্গা।
এর আগে বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছে লংকান অধিনায়ক লাসিথ মালিঙ্গা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে তার দল।
খেলা
বৃষ্টিতে বিঘ্নিত প্রথম সেমিফাইনাল
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে গত আসরের দুই ফাইনালিস্ট ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা। কিন্তু বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে।





