দীর্ঘ ১৬ বছর পর ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি হচ্ছে এই দুই দল। সর্বশেষ ২০০৭ সালে বিশ্বকাপের মঞ্চে দেখা হয়েছিলো তারা। এখন পর্যন্ত ওয়ানডেতে দুইবারের মুখোমুখি বিশ্বকাপের মঞ্চে এবং প্রতিবারই জয় পেয়েছে অজিরা। ২০০৩ বিশ্বকাপের ম্যাচে ৭৫ রানে এবং ২০০৭ সালের আসরে ২২৯ রানে জিতেছিলো ক্যাঙ্গারুর দল।

নেদারল্যান্ডসের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। মার্কাস স্টোয়নিসের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ক্যামেরুন গ্রিন। এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে ডাচরা।

অস্ট্রেলিয়া একাদশ দল: প্যাট কামিন্স (অধিনায়ক), মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

নেদারল্যান্ডস একাদশ দল: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিড, পল ফন মিকেরেন, রুলফ ফন ডার মারউই, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’দাউদ, বিক্রম সিং।

এনএইচ