আইপিএল’র সপ্তম আসরে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছেন কলকাতা নাইট রাইডার্স। আর এতে আর্থিক মূল্যমানের দিক থেকে সেরা দশের মধ্যে বাংলাদেশের সাকিব আল হাসানের অবস্থান ৬ এ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-৭ এর (আইপিএল) সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের তালিকায় ৬ নম্বরে অবস্থান করছেন সাকিব।
রোববার রাতে আইপিএলের ওয়েবসাইটে থেকে এমনটাই তথ্য পাওয়া গেছে।[img]http://www.timenewsbd.com/contents/public/201406/1401690696.jpg[/img]
আইসিসি ওয়ার্ল্ড র্যাং কিংয়ে বিশ্বের সেরা অলরাউন্ডারের তালিকায় তিন নম্বরে থাকা সাকিব আইপিএলে দামি খেলোয়াড় হওয়ার পথে পেয়েছেন ২৩৮.৫ পয়েন্ট। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) পক্ষে এবারের আইপিএলে উইলো হাতে ১৩ ম্যাচে ২২৭ রানের
পাশাপাশি শিকার করেছেন ১১ উইকেট।
সাকিবের এ পারফর্মেন্সে স্বাভাবিকভাবেই বেজায় খুশি কেকেআর মালিক শাহরুখ খান। সাকিবকে নিয়ে টুইটারেও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
রোববার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএলের ফাইনাল খেলায় সাকিব ৭ বল খেলে ১২ রান সংগ্রহ করেন।
তার দল কেকেআর জিতেছে ৩ উইকেটে।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজিবিডি.কম) // জেআই[/b]
আইপিএলের সেরা ৬’এ সাকিব
আইপিএল’র সপ্তম আসরে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছেন কলকাতা নাইট রাইডার্স। আর এতে আর্থিক মূল্যমানের দিক থেকে সেরা দশের মধ্যে বাংলাদেশের সাকিব আল হাসানের অবস্থান ৬ এ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-৭ এর (আইপিএল) সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের তালিকায়
আসছে কঠোর নিয়ম আইপিএলে বান্ধবী নিয়ে খেলোয়াড়দের বাড়াবাড়ি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালে কিছু খেলোয়াড়ের তাদের বান্ধবীকে নিয়ে জনসম্মুখে উপস্থিত হওয়ার বিষয়ে নাখোশ বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, ইশান কিষাণ ও আর্শদীপ সিংয়ের মতো খেলোয়াড়দের প্রায় সময়ই তাদের কথিত সঙ্গিনীদের নিয়ে টিম বাসে ও টিম হোটেলে থাকতে দেখা গেছে। আর এই ধরনের প্রবণতা চলতে থাকলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে এমন আশঙ্কায় ‘গার্লফ্রেন্ড কালচার’ বন্ধ করতে কঠোর নিয়মকানুন করতে যাচ্ছে।
দেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই
বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা দূর করে স্পষ্ট অবস্থান জানালেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, আসন্ন আইপিএল সম্প্রচারে কোনো ধরনের বাধা নেই।
মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত চলছে। পশ্চিম এশিয়ার চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন দেশে। আমেরিকা-ইসরায়েল-ইরান সংঘাতের জেরে এবার আইপিএলকে ঘিরে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতে এলপিজি গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ কারণে ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া কোটি টাকার টুর্নামেন্ট নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ তথ্য মন্ত্রণালয়ের
বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।















