কদিন আগেও বাংলাদেশে খেলে গেছেন জেসন রয়। বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলেছিলেন ১২৪ বলে ১৩২ রানের ইনিংস। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধরাশায়ী হয় ইংলিশরা। রয় অবশ্য খেলেননি টি-টোয়েন্টিতে।
নিলামে অবিক্রিত থাকা রয়কে দুই কোটি ৮০ লাখ ভারতীয় রূপিতে চুক্তিবদ্ধ করেছে কলকাতা। এর আগে আইপিএলে বিভিন্ন দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে জেসন রয়ের। তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালস, গুজরাট লাইন্স ও সানরাইজার্স হায়দারবাদের মতো দলেও। সাকিব ছাড়াও কলকাতার হয়ে এই মৌসুমে খেলা হবে না নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আয়ারেরও।
এবি





