তবে তার আগেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দলের তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় চোটে পড়েছেন। যার ফলে গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন এই ওপেনার।
জয় অবশ্য বাংলাদেশ জাতীয় দলের আগেই পাকিস্তানে গিয়েছিলেন ‘এ’ দলের হয়ে খেলতে। সেখানে দলের অন্যতম পারফর্মারও ছিলেন জয়। পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের ১২২ রানে অলআউট হওয়ার ম্যাচে ১১৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেছিলেন জয়। স্বপ্ন দেখছিলেন জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে দারুণ কিছু করার।
তবে তার আগেই চোটে পড়েছেন তিনি। পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দেখা যায়নি তাকে। প্রথম ইনিংসেই চোট পান তিনি। চোট পাওয়ায় দেশে ফিরতে হচ্ছে তাকে। যার কারণে ইসলামাবাদ থেকেই দেশে ফিরবেন জয়।
এসএম





