ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে পাকিস্তান সুপার লিগেই (পিএসএল) সবচেয়ে বেশি নিয়মিত তিনি।

পিএসএলে করাচি কিংসের জার্সি গায়ে দুই মৌসুম কাটিয়েছিলেন শোয়েব মালিক। তবে আসন্ন পিএসএল মৌসুমের আগেই করাচির সঙ্গে তার সম্পর্ক চুকেবুকে গেছে।

সম্প্রতি সামাজিক মাধ্যম এক্স-এ করা পোস্টে এ খবর জানিয়ে শোয়েব মালিক লিখেছেন, ‘করাচির সঙ্গে আমার যাত্রা শেষ হয়েছে। এই অসাধারণ ফ্র্যাঞ্চাইজি এবং সতীর্থদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ।’

শোয়েব মালিক যোগ করেন,‘করাচির সঙ্গে যে দুই মৌসুম কাটিয়েছি, তাতে ম্যানেজমেন্ট অত্যন্ত অমায়িক এবং সহায়ক ছিল। তোমাদের জন্য শুভকামনা। প্রথমবারের মতো পিএসএল ড্রাফটের অংশ হওয়ার জন্য মুখিয়ে আছি এবং দারুণ একটা (পিএসএল) মৌসুমের অপেক্ষায় রয়েছি।’

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আগামী ১১ জানুয়ারি বালুচিস্তানের গাওয়াদারে অনুষ্ঠিত হবে এবারের পিএসএল ড্রাফট।

ড্রাফটে কার ডাক সবার আগে তাও নির্ধারিত হয়ে গেছে। দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স প্লাটিনাম ক্যাটাগরি থেকে প্রথম ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ পাবে। এরপর একে একে করাচি কিংস, কোয়েটা গ্ল্যাডিয়েটরস, পেশোয়ার জালমি, মুলতান সুলতানস ও বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড তাদের পছন্দের খেলোয়াড়দের দলে টানার সুযোগ পাবে।

এইচআর