প্রথম ওভারেই বাংলাদেশকে ব্রেক থ্রু উপহার দিলেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। ১১ রান হজম করলেও ১টি উইকেটের পতন তো ঘটাতে পেরেছেন তিনি।

নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় ওভারে বল করতে এসে যেন আরও বেশি বিধ্বংসী তানজিম সাকিব। এবার ওভারের তৃতীয় বলে সরাসরি বোল্ড করে দেন তিনি কুইন্টন ডি কককে। ১১ বলে ১৮ রান করে আউট হন ডি কক।

মাঝের ওভারে অবশ্য তাসকিন আহমেদকেও ছক্কা হাঁকিয়েছিলেন কুইন্টন ডি কক। এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার রান ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯। ১৮ রান করেন ডি কক। এইডেন মারক্রাম ৩ বল খেলে রান করতে পারেননি। ট্রিস্টান স্টাবসও ৩ বল খেলে কোনো রান করতে পারেননি।

এর আগে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম।

তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেন্ডরিকস, এইডেন মারক্রাম (অধিনায়ক), হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশভ মাহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিখ নরকিয়া, ওটনিয়েল বার্টম্যান।

এমএইচ