বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে রিয়াদ সেশন কাপ নামের ম্যাচটি হবে।

রোনালদোর সৌদি দলের অধিনায়কের আর্মব্যান্ড পরার কথা রয়েছে বলে সোমবার (১৬ জানুয়ারি) টুইট করে জানান জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) চেয়ারম্যান তুর্কি আল শেখ।

তিনি রোনালদোকে আর্মব্যান্ড পরিয়ে দেওয়ার একটি ভিডিও পোস্ট করেন।

ইউরোপীয় ফুটবলের পাঠ চুকিয়ে আড়াই বছরের চুক্তিতে আল নাস্‌রে যোগ দেন ক্রিস্তিয়ানো রোনালদো।

আল নাস্‌রের জার্সিতে মাঠে নামার আগেই তাই সৌদি ফুটবলে অভিষেক হয়ে যাচ্ছে রোনালদোর।

এদিকে সবকিছু পরিকল্পনামতো হলে মুখোমুখি লড়াইয়ে দেখা হবে রোনালদো ও লিওনেল মেসির।

এন