টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ এর অঘোষিত ফাইনাল ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। তারা ১৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৯০ রান করেছে।
ক্রিজে আছেন ব্রাভো ১৩ (১৫) ও সামি ৬ (৭)।
আজকের ম্যাচে যারা জিতবে তারাই সেমিফাইনালে খেলবে। আর হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শরু হয়েছে।
[b]ঢাকা, ০১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]