ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচটিতে প্রথম ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়েছে তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২১.২ ওভারে তিন উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এখন ক্রিজে আছেন ওপেনার এনামুল হক (৩৯) ও মুশফিকুর রহিম (১)।
এদিন ব্যাট হাতে ক্রিজে নেমে বেশ ধীর গতিতেই এগিয়ে চলছিল বাংলাদেশ। ফলে কোনো উইকেট না হারিয়েই ১২ ওভার পার করে সফরকারীরা। কিন্তু ১৩তম ওভারে হোল্ডারের প্রথম বলেই পোলার্ডের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ থেকে বিদায় নেন তামিম।
ওয়ানডাউনে নামা ইমরুল কায়েস ৯ রান করে রান আউট হন। এরপর ক্রিজে আসা শামসুর রহমান ৮ রান করে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে গেছেন।
ক্যারিবীয়দের মাঠে এই ম্যাচে টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ভাগ্যের লড়াইয়ে জয় পেয়ে শুরুতে ফিল্ডিং বেছে নিয়েছেন স্বাগতিক অধিনায়ক ডোয়াইন ব্রাভো।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, শামসুর রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, নাসির হোসাইন, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা, আল আমিন হোসাইন ও তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এডওয়ার্ডস, ড্যারেন ব্রাভো, লেন্ডি সিমন্স, ডোয়াইন ব্রাভো, পোলার্ড, রামদিন, হোল্ডার, সুনিল নারাইন, রবি রামপাউল, কেমার রোচ।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই





