ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন লিটন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে যদিও আইপিএল অভিষেকটা সুখকর হয়নি। দুই ম্যাচ ডাগআউটে কাটানোর পর একাদশে জায়গা পেয়ে ব্যাট হাতে ব্যর্থতো (৪ রান) হয়েছেনই সেই সঙ্গে বাজে উইকেটকিপিংয়ে তোপের মুখে পড়েন।
আর এরপরই বদলে যায় দৃশ্যপট। কেকেআর সমর্থকদের রোষানলে পড়েন টাইগার এই উইকেটকিপার ব্যাটার। এমনকী যে লিটনের বন্দনায় ব্যস্ত ছিল কলকাতার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলো, হঠাৎ যেন সব উধাও। এরপর কলকাতা আরও দুই ম্যাচ খেললেও শুরুর একাদশে ছিল না লিটনের নাম।
দিল্লির বিপক্ষে অভিষেক ম্যাচের পরই লিটনের চলতি আইপিএল অধ্যায়ের ইতি টেনেছিলেন অনেকেই। অবশ্য খুব বেশি খেলার সুযোগও পেতেন না। আগামী মাসের ৫ তারিখ ইংল্যান্ডের চোমসফোর্ডে যোগ দেওয়ার কথা ছিল লিটনের। এর আগে কেবল একটি মাত্র ম্যাচ রয়েছে কলকাতার। আগামীকাল (শনিবার) গুজরাট টাইটানসের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে নামবে ফ্র্যাঞ্চাইজিটি। তার আগেই আজ দেশে ফিরে এসেছেন লিটন। এবারের মতো শেষ হলো লিটনের আইপিএল যাত্রা।
এর আগে লিটনের অনাপত্তিপত্র নেওয়া ছিল ২ মে পর্যন্ত। পরবর্তীতে আরো ২ দিন তিনি ছুটি বাড়িয়ে নেন। তবে সেই নিদিষ্ট সময়ের আগেই পারিবারিক কারণে দেশে ফিরলেন তিনি।
আইপিএল খেলতে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমকে লিটন দাস বলেছিলেন, ‘আমি জানি না ওখানে গিয়ে খেলব কি না এবং খেললে ভালো খেলব কি না এটার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এটা একটা শেখার প্রক্রিয়া। অবশ্যই আমি ২০-২৫ দিন যে কয়দিনই থাকব, সবগুলো মাঠ সম্পর্কে ধারণা নেওয়ার। ভবিষ্যতে কাজে দেবে।’ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটাকে শেখার মঞ্চ হিসেবে নিয়েছিলেন লিটন। আর তাই জাতীয় দলের ব্যস্ততা থাকা সত্ত্বেও বিরতির সময়গুলোতে খেলতে চেয়েছিলেন। যদিও বাজে ফর্ম ছাড়াও কম্বিনেশনও একটা ফ্যাক্ট লিটন একাদশে সুযোগ না পাওয়ার পেছনে।
দলের ভারসাম্য বজায় রাখার জন্য লিটনকে বাদ দেওয়া হয়েছে বলেও শোনা গেছে। পেস বোলার নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর। লকি ফার্গুসন এবং টিম সাউদি দু'জনই ব্যর্থ হচ্ছেন। সেই সঙ্গে আন্দ্রে রাসেলও ছন্দে নেই। তাই পেস বোলার এবং ফিনিশার হিসেবে সর্বশেষ ম্যাচে ডেভিড ওয়াইজিকে নেওয়া হয়।
তবে লিটনের ক্রিকেট ক্যারিয়ারে এই ধরনের পরিস্থিতি এবারই নতুন নয়। জাতীয় দলের হয়েও তিনি মুখোমুখি হয়েছেন বাজে দুঃস্বপ্নের। সে সময় কত তীর্যক মন্তব্য ও সমালোচনা সামলে লিটন নিজের জাত চিনিয়েছেন। ফলে সাম্প্রতিককালে বাংলাদেশের সেরা ব্যাটারদের একজন হয়ে ওঠেন এই উইকেটরক্ষক ব্যাটার।
এমআই
এক ম্যাচেই শেষ লিটনের আইপিএল অধ্যায়
আইপিএল চলাকালে আজ দেশে ফিরে এসেছেন টাইগার উইকেটকিপার ব্যাটার লিটন দাস। কলকাতা দলের মিডিয়া বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, জরুরি পারিবারিক কারণে লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। এর মধ্য দিয়ে কার্যত এবারের আইপিএল অধ্যায় শেষ হয়ে গেল টাইগার এই উইকেটকিপার ব্যাটারের।
আসছে কঠোর নিয়ম আইপিএলে বান্ধবী নিয়ে খেলোয়াড়দের বাড়াবাড়ি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালে কিছু খেলোয়াড়ের তাদের বান্ধবীকে নিয়ে জনসম্মুখে উপস্থিত হওয়ার বিষয়ে নাখোশ বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, ইশান কিষাণ ও আর্শদীপ সিংয়ের মতো খেলোয়াড়দের প্রায় সময়ই তাদের কথিত সঙ্গিনীদের নিয়ে টিম বাসে ও টিম হোটেলে থাকতে দেখা গেছে। আর এই ধরনের প্রবণতা চলতে থাকলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে এমন আশঙ্কায় ‘গার্লফ্রেন্ড কালচার’ বন্ধ করতে কঠোর নিয়মকানুন করতে যাচ্ছে।
দেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই
বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা দূর করে স্পষ্ট অবস্থান জানালেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, আসন্ন আইপিএল সম্প্রচারে কোনো ধরনের বাধা নেই।
মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত চলছে। পশ্চিম এশিয়ার চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন দেশে। আমেরিকা-ইসরায়েল-ইরান সংঘাতের জেরে এবার আইপিএলকে ঘিরে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতে এলপিজি গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ কারণে ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া কোটি টাকার টুর্নামেন্ট নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ তথ্য মন্ত্রণালয়ের
বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
















