ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ত্যাগ করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার রাত সাড়ে ৯ টায় এমিরেটসের বিমানে করে শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন মুশফিকরা। ঢাকা থেকে দুবাই যাবেন তারা। সেখান থেকে লন্ডনে। লন্ডন থেকে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছবে টাইগাররা।

২০০৯ সালের পর এই প্রথমবারের মতো ক্যারিবীয় দ্বীপে যাচ্ছে বাংলাদেশ দল। এবার ৩৭ দিনের সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।

আগামী ২০ আগস্ট প্রথম ওয়ানডে খেলবে টাইগাররা। পরের দু’টি ম্যাচ ২২ ও ২৫ আগস্ট। ২৭ আগস্ট একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৫-৯ সেপ্টেম্বর প্রথম এবং ১৩-১৭ সেপ্টেম্বর দু’টি টেস্ট ম্যাচ খেলবে লাল-সবুজ বাহিনী।

১৫ সদস্যের বাংলাদেশ দল : অধিনায়ক মুশফিকুর রহিম, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, শামসুর রহমান, মুমিনুল হক, রুবেল হোসেন, নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মো. মিথুন, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা, সোহাগ গাজী, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস ও আল-আমিন হোসেন।

১৩ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দল : অধিনায়ক ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইল, ড্যারেন ব্রাভো, কির্ক অ্যাডওয়ার্ডস, জ্যাসন হোল্ডার, নিকিতা মিলার, সুনিল নারিন, কিরেন পোলার্ড, দিনেশ রামদিন, রবি রামপাল, কেমার রোচ, ড্যারেন স্যামি ও লেল্ডন সিমন্স।

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই