ভারতের বিপক্ষে প্রথমবারের মতো বাংলাদেশ দলের ওয়ানডে সিরিজ জয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরি।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতকে ৬ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে থাকতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করে তারা।
এই জয়ে বাংলাদেশ দলের খেলোয়াড়, কর্মকর্তা দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন তারা।
জেডআই





