হ্যামিল্টনের সেডন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আগে বোলিং করবে বাংলাদেশ।
আজ (২৮ মার্চ) রোববার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি।
এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এবং পেসার শরীফুল ইসলাম। ২৬ বছর বয়সী নাসুম এখন পর্যন্ত ২৭ টি-২০ ম্যাচ খেলে ৬.৯৭ ইকোনমি রেটে ১২ উইকেট নিয়েছেন। ১৯ বছর বয়সী পেসার শরীফুল ২২ টি-২০ ম্যাচে নিয়েছেন ২৩ উইকেট। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা বাংলাদেশের সদস্য ছিলেন তিনি।
নিউজিল্যান্ডের হয়ে টি-২০ তে অভিষেক ম্যাচ খেলতে যাচ্ছেন উইল ইয়ং এবং ফিন অ্যালেন।
টি-২০ সিরিজ থেকে ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন তামিম ইকবাল। চোটের কারণে এ সিরিজ খেলবেন না পেসার হাসান মাহমুদও। কাঁধের চোটের কারণে প্রথম ম্যাচে নেই মুশফিকুর রহিম।বিডিক্রিকটাইম
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, উইল ইয়ং, ড্যারিল মিচেল, হামিশ বেনেট, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, লকি ফার্গুসন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান,নাসুম আহমেদ, শরীফুল হাসান এবং মুস্তাফিজুর রহমান।
এমবি





