শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত সাকিব আল হাসানের শুনানি আজ শনিবার বিসিবিতে অনুষ্ঠিত হয়েছে। ভারতের বিপক্ষে সিরিজ চলা কালে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাকিবকে জরুরী তলব করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পক্ষ থেকে।

বিসিবি’র অফিস থেকে বের হয়ে সাকিব উপস্থিত সাংবাদিকদের জানালেন, ড্রেসিং রুম থেকে বের হওয়া আমার জন্য কিছুতেই উচিৎ হয় নি। তবে শিশির কে ইভটিজিং করার মামলা শেষ হওয়া পর্যন্ত চালিয়ে যাব।

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ম্যানেজমেন্টের অনুমতি না নিয়ে ড্রেসিং রুম ত্যাগ করেন সাকিব। এজন্য সিরিজ শেষে সাকিবকে তলব করে বিসিবি।

উল্লেখ্য-গত ১৫ জুন রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকা অবস্থায় অন্য খেলোয়াড়ের সঙ্গে সাকিব আল হাসানও ড্রেসিং রুমে বসা ছিলেন।

এ সময় তিনি জানতে পারেন ভিআইপি গ্যালারীতে বসে খেলা দেখা স্ত্রী শিশিরকে বখাটেরা উত্যক্ত করছে। খবর শুনে গ্যালারিতে ছুটে যান সাকিব এবং বিসিবি’র কর্মকর্তাদেরকে বিষয়টি জানান। পরে বিসিরি’র র্কমকর্তারা গিয়ে উত্যক্তকারীদের ধরে নিয়ে গিয়ে উত্তম মাধ্যম দেন। আর স্ত্রীর অপমানে চুপ করে না থেকে সাকিবও কিল ঘুষি চালিয়েছিলেন বখাটেদের উপর।

ঢাকা,২১ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ