এখন প্রশ্ন উঠেছে, সাকিব না খেললে টিম ম্যানেজমেন্ট কি তার বিকল্প কাউকে চিন্তা করছে? ওয়ানডেতে সাকিবের জায়গায় কাকে নেওয়া হবে? এ কৌতূহলি প্রশ্নের উত্তর দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
আজ (বৃহস্পতিবার) সকালে তিনি জানিয়েছেন, সাকিব শেষ পর্যন্ত না খেললে আমরা বাইরে থেকে কাউকে নেবো না। মানে দেশ থেকে কাউকে ওয়েস্ট ইন্ডিজ পাঠানো হবে না। সাকিবের বিকল্প হিসেবে বাঁহাতি স্পিনার তাইজুলকেই ওয়ানডে দলে নেওয়া হবে।
তার মানে তাইজুল ইসলাম এখনই দেশে ফিরছেন না। টেস্ট স্পেশালিস্ট হিসেবে মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজার সঙ্গে বাঁহাতি স্পিনার তাইজুলেরও দেশে ফেরত আসার কথা ছিল। কিন্তু তাইজুল এখন আর আসছেন না। থেকে যাচ্ছেন ওয়ানডের জন্য।
এমআই





