পাকিস্তান টি-২০ দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে শহিদ আফ্রিদি এখন সবচেয়ে এগিয়ে আছেন। জানা গেছে চলমান টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে মোহাম্মদ হাফিজ পদত্যাগ করায় সম্ভাব্য অধিনায়ক হিসেবে আফ্রিদির নাম উঠে আসে।
জানা যায়, হাফিজ অধিনায়কত্ব ছেড়ে দেয়ার এক দিন পরই আফ্রিদি জাতীয় দলের নেতৃত্ব দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান (পিসিবি) নাজাম শেঠি বলেছেন, হাফিজের বদলি খুঁজতে তাদের কোনো ব্যস্ততা নেই। স্থানীয় এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, ম্যানেজমেন্ট এবং দলে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় রেখে আগামী ১৫ এপ্রিল বোর্ডের বৈঠক ডেকেছেন শেঠি।
পাকিস্তান টেস্ট ও ওয়ানডে অধিনায়ক মিসবাহ উল হক যেহেতু টি-২০ খেলছেন না তাই হাফিজের পরিবর্তে নেতৃত্ব পেতে আফ্রিদি সবার চেয়ে এগিয়ে আছেন বলে জানা গেছে।
পিসিবি’র ম্যানেজমেন্ট কমিটির ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, বোর্ড অভিজ্ঞতাকে প্রাধান্য দিলে অধিনায়ক হিসেবে আফ্রিদিই ‘ফেবারিট’। তবে তিনি একথাও বলেন যে কেবল আফ্রিদি একাই প্রার্থী নয়।
ওই কর্মকর্তা আরো জানান, দীর্ঘ সময়ের কথা বিবেচনা করে আহমেদ শেহজাদকেও অধিনায়ক করার কথাও বিবেচনায় আছে।
[b]ঢাকা, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
খেলা
পাকিস্তান দলের সম্ভাব্য অধিনায়ক আফ্রিদি
পাকিস্তান টি-২০ দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে শহিদ আফ্রিদি এখন সবচেয়ে এগিয়ে আছেন। জানা গেছে চলমান টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে মোহাম্মদ হাফিজ পদত্যাগ করায়





