গতকাল আইসিসি ওয়ানডে বোলারদের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করে। সেই র‍্যাঙ্কিয়ে সাত ধাপ এগিয়ে বর্তমানে নবম স্থানে ওঠে এসেছেন ওয়ানডের বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাত ধাপ এগিয়ে ৬৪৭ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ওঠে এসেছেন তিনি। অপরদিকে এক ধাপ পিছিয়ে ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দশে রয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। এছাড়া ফর্মের তুঙ্গে থাকা মেহেদী হাসান মিরাজ অবশ্য দুই ধাপ পিছিয়ে ৬৪৮ পয়েন্ট নিয়ে রয়েছেন তালিকার আটে।

আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে ৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। এছাড়া আছেন দুইয়ে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড, তিনে মিচেল স্টার্ক, চারে নিউজল্যিান্ডের ম্যাট হেনরি, পাঁচে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, ছয়ে আফগানিস্তানের রশিদ খান এবং সাতে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।

এমআই