কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে ৬০ শতাংশ পজেশন নিয়ে ম্যাচজুড়ে আক্রমণেও দাপট ছিল পিএসজির। খিচা কাভারাৎস্খেলিয়ার গোলে ফরাসি জায়ান্টরা ৩৮তম মিনিটে লিড নেয়। এরপর ৬২তম মিনিটে পেনাল্টি থেকে ফ্ল্যামেঙ্গোকে সমতায় ফেরান ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো।
টাইব্রেকারে পিএসজি ও ফ্ল্যামেঙ্গো নিজেদের প্রথম শটে গোল পায়। কিন্তু এর পরের গল্পটা সাফানোভের। মাঝে উসমান দেম্বেলে উড়িয়ে মারার পর ব্র্যাডলি বারকোলার শটও ঠেকান ফ্ল্যামেঙ্গোর গোলরক্ষক। ম্যাচ জমে ওঠে। শেষ পর্যন্ত জিতেছেনমসাফানোভই
চলতি বছর প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে পিএসজি। এরপর তাদের ট্রফি কেসে এবার একে একে উঠেছে ফরাসি সুপার কাপ, ফরাসি কাপ, লিগ আঁ, প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ।
এনএইচ