টেস্ট দলের অধিনায়কত্ব হারানোর পর এই ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অল রাউন্ডার ড্যারেন স্যামি।
শুক্রবার বিকালে দিনেশ রামদিনকে ক্যারিবীয়দের নতুন টেস্ট অধিনায়ক ঘোষণার ঘণ্টাখানেক পর অবসেরর ঘোষণা দেন স্যামি।
সাদা জার্সির ক্রিকেটকে বিদায় জানালেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন সেন্ট লুসিয়ার এই তারকা।
২০০৭ সালে সেন্ট লুসিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেক হয় স্যামির। মাত্র ২৩ বছর বয়সে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সাদা পোশাকে মাঠে নামেন তিনি। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৬৬ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।
১৯৮৮ সালে ম্যালকম মার্শালের গড়া রেকর্ডের পর এটি ওল্ড ট্রাফোর্ডের সবচেয়ে ভালো বোলিং ফিগার। যদিও ওই টেস্টে হার মানে স্যামির দল। তবে একটি বিষয় নিয়ে স্বস্তি পেতে পারেন এই সেন্ট লুসিয়ান। তা হলো ১৯৫০ সালে আলফ ভ্যালেন্টাইনের গড়া বোলিং কীর্তির পর এটি অভিষেকে দলটির সবচেয়ে জ্বলজ্বলে বোলিং ফিগার।
মাত্র আটটি টেস্ট খেলার পর ২০১০ সালের অক্টোবরে ক্রিস গেইলের নিকট থেকে টেস্ট অধিনায়কত্ব লাভ করেন সামি। এরপর দলকে ৩০টি টেস্টে নেতৃত্ব দিয়ে ৮টিতে জয়, ১২টিতে হার ও ১০টি ড্র করেন স্যামি।
স্যামি উইন্ডিজের হয়ে ৩৮টি টেস্ট খেলে ১৩২৩ রান করেন। সর্বোচ্চ সংগ্রহ ১০৬। ব্যাটিং গড় ২১.৬৮। আর বোলিংয়ে ৩৫.৭৯ গড়ে ৮৪ উইকেট তার।
ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন স্যামি
টেস্ট দলের অধিনায়কত্ব হারানোর পর এই ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অল রাউন্ডার ড্যারেন স্যামি।





