ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনদিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স সাংগঠনিক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
আগামী ১৫ ফেব্রুয়ারি প্রতিযোগিতা শেষ হবে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম নজরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
খেলা
আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শুরু হয়েছে।





