এই তো কিছুদিন আগের কথা ভারত অনূর্ধ্ব-১৯ এর দুটি দলকে হারিয়ে কলকাতায় অনুষ্ঠিত ত্রিদলীয় টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বর্তমান পারফরম্যান্সের বিচারে যুব এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের বিপক্ষে ফেভারিটই বলা যায় বাংলাদেশকে। শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়।  

৮ দলের এই টুর্নামেন্টে শুরুটা হয় গ্রুপ পর্ব দিয়ে। ভারত গ্রুপ ‘এ’ রানার্সআপ হলেও গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হয়েই নাম লেখায় বাংলাদেশ।

প্রথম ম্যাচে প্রান্তিক নওরোজ নাবিলের সেঞ্চুরিতে (১২৭*) নেপালকে ১৫৪ রানে হারায় যুবা টাইগাররা।

দ্বিতীয় ম্যাচে মাহফিজুলের সেঞ্চুরিতে (১১২) পাত্তাই পায়নি কুয়েত, হারে ২২২ রানে।

তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা মাঠে গড়ালেও আম্পায়ারের করোনা পজিটিভ ধরা পড়ায় মাঝপথেই পরিত্যক্ত হয় খেলা।

এদিকে, দিনের অন্য সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।  

এইচএন