টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে গত আসরের দুই ফাইনালিস্ট ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা। ম্যাচটিতে ৫০ রানের আগেই তিন উইকেট হারানো শ্রীলংকা দলের হাল ধরেছিলেন উদ্বোধনী জুটির তিলকারত্নে দিলশান। কিন্তু এবার তিনিও মাঠ থেকে বিদায় নিলেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। ক্রিজে আছেন থিরিমান্নে (২৪) ও ম্যাথুস (১)।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছে লংকান অধিনায়ক লাসিথ মালিঙ্গা।
চতুর্থ ওভারের শেষ বলে কৌশল পেরেরাকে বোল্ড করে ক্যারিবীয়দেরকে প্রথম সাফল্য এনে দেন ক্রিসমার সানতোকি। ক্রিজে এসে কোনো বল মোকাবিলা করার আগেই রান আউট হয়েছেন জয়াবর্ধনে। ৪১ রানে পর পর দুটি উইকেট হারানো লংকানদের ঘুরে দাঁড়ানোর আগে আরেকবার আঘাত হানেন বাদ্রি। ফিরতি ক্যাচ ধরে ১ রান করা সাঙ্গাকারাকে মাঠ থেকে বিদায় করে দেন তিনি।
তবে ২২ গজের এক প্রান্তে দাঁড়িয়ে থেকে দলের রানের চাকা ঘুরাতে থাকেন দিলশান। তাকে সঙ্গ দেন থিরিমান্নে। তাদের জুটি থেকে আসে ৪৪ রান। এরপর সিমন্সের কাছে রান আউটের ফাঁদে পড়েন দিলশান। মাঠ ছাড়ার আগে ৩৯ বলে ৩৯ রান করেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ দল অপরিবর্তিত। শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন। অলরাউন্ডার থিসারা পেরেরার জায়গায় লেগস্পিনার সেকুগে প্রসন্নকে দলে নিয়েছে তারা।
এক ম্যাচের নিষেধাজ্ঞা শেষ হলেও দলে ফেরা হয়নি নিয়মিত অধিনায়ক দীনেশ চান্দিমালের। টানা দ্বিতীয় ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন লাসিথ মালিঙ্গা।
খেলা
দিলশানের বিদায়
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে গত আসরের দুই ফাইনালিস্ট ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা। ম্যাচটিতে ৫০ রানের আগেই তিন উইকেট





