তিন ম্যাচ ওয়ানডে সিরিজে টানা দুই হারে ইতিমধ্যে সিরিজ হারিয়েছে টাইগাররা। ফলে ধবলধোলাই এড়াতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে মেহেদী হাসান মিরাজের দল। যেখানে সেন্ট কিটসে ক্যারিবীয়দের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজ এরই মধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ বছরে প্রথম কোনও সিরিজ হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ফলে ১০ বছরের মধ্যে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশের শঙ্কার মধ্যে পড়েছে তারা।

আগের ম্যাচ জয়ের নায়ক জেইডেন সিলস অবশ্য এই ম্যাচ থেকে ইনজুরিতে ছিটকে গেছেন। তার জায়গায় একাদশে এসেছেন আলজারি জোসেফ। সিরিজ নিশ্চিত হওয়ায় দুজনের অভিষেকও হচ্ছে। এসেছেন জেডিয়া ব্লেডস ও আমির জোঙ্গো। এদিকে বাংলাদেশ দলে পরিবর্তন এসেছে তিনটি। ফিরেছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, রোস্টন চেস, গুদাকেশ মোতি, শেমরন রাদারফোর্ড, আলজেরি জোসেফ, রোমারিও শেফার্ড, আমির জাঙ্গু ও জেদিয়া ব্ল্যাডেস।

এনএইচ