ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তম আসরে কলকাতা নাইট রাইডার্সকে দ্বিতীয়বারের মতো জয় এনে দিতে অগ্রণীভূমিকা পালন করেছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। আর তাই দলের মালিক শাহরুখ খানসহ সবার কাছেই তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন।
মঙ্গলবার বিকালে নাইটবাহিনীকে সংবর্ধনা দেয় কলকাতা। আর সেই অনুষ্ঠানের নেতৃত্ব দেন সাকিব আল হাসান। দিবেনই বা না কেন, বাঙালিদের এ অনুষ্ঠানে তিনিই যে দলের একমাত্র বাঙালি বাবু!
[img]http://www.timenewsbd.com/contents/public/201406/1401804716.jpg[/img]
বিকাল সাড়ে ৪টায় ইডেনে সম্পূর্ণ মাঠ পরিক্রমা করেন শাহরুখ বাহিনী। এসময় আইপিএল সপ্তমের ট্রফিটি ছিল সাকিবের হাতে। তার পেছনে গোটা দল। পাশে ছিলেন শাহরুখ। উল্লসিত জনতা তখন সাকিব সাকিব বলেও স্লোগান দিতে থাকে। আর সবার মুখে মুখে ছিল করব লড়ব জিতব রে...। উষা উত্থুপের গানের তালে তালে তখন মাঠে ঘুরে কিং খান ও নাইট বাহিনী।
এসময় অনুষ্ঠানস্থলে আরো উপস্থিত ছিলেন ছোট পর্দার তারকারা। ছিলেন প্রসেনজিৎ, হিরণ, উষা, শ্রাবন্তীর মতো তারকারাও।
সবশেষে জাতীয় সঙ্গীতে গলা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়, কিং খান, জুহি চাওলা, রাজ্যের মন্ত্রীরা ও টেলি-টলির তারকারা।
জমকালো এ অনুষ্ঠানের জন্য প্রত্যেক ক্রিকেটারকে এক ভরির সোনার আংটি দেয় সিএবি। রাজ্য সরকার দেয় স্যুট, টাই, মুখ্যমন্ত্রীর পছন্দের নীল-সাদা রঙের শার্ট। সঙ্গে ছিল উত্তরীয় ও মিষ্টি।
প্রত্যেক ক্রিকেটারের জন্য এক ভরি সোনার আংটি, নীল-সাদা জামা, নীল রঙের কোট-প্যান্ট, সুগন্ধি, আলফানসো আম, সন্দেশ, দই, উত্তরীয় এবং ফুল। ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের এমনটাই রাজকীয় সংবর্ধনা দিল রাজ্য সরকার।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শাহরুখদের নেতৃত্ব দিলেন সাকিব!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তম আসরে কলকাতা নাইট রাইডার্সকে দ্বিতীয়বারের মতো জয় এনে দিতে অগ্রণীভূমিকা পালন করেছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। আর তাই দলের মালিক শাহরুখ খানসহ সবার কাছেই তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন।
শেয়ার কেলেঙ্কারি ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ নভেম্বর
শেয়ারবাজার কারসাজি, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে দুদকের করা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৭ বারের মতো পিছিয়ে আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের পর আর দেশে ফেরা হয়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। বিদায়ী টেস্ট খেলতে সে বছরের অক্টোবরে দেশে ফিরতে চেয়েও পারেননি তিনি। দুবাই পর্যন্ত এসে ফিরে যেতে হয় নিরাপত্তার শঙ্কায়।
শেয়ার কেলেঙ্কারির মামলায় সাকিবসহ ১৫ জনের নামে চার্জশিট শিগগির
শেয়ারবাজারে কারসাজি ও জালিয়াতির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে করা মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের নামে দ্রুতই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সাকিবের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়ির প্রধান গেটের ওপরের অংশে আগুন লাগানো হয়। এছাড়াও ইট-পাটকেল নিক্ষেপে বাড়ির কয়েকটি গ্লাসও ভেঙে ফেলা হয়। তবে দ্রুত আগুন নিভে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দুর্নীতি মামলায় ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৭ জুলাই
শেয়ারবাজার কারসাজি, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ২৭ জুলাই দিন ধার্য করেছে আদালত।















