ইউরো-২০১৬ এর বাছাই পর্বের লড়াইয়ে ইসরায়েলের কাছে হারের পর বসনিয়া ও হার্জেগোভিনা কোচ সেফিত সুসিচকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

ওয়েলস ও বেলজিয়ামের কাছে ড্র করার পর সাইপ্রাসের কাছে হেরেছিল। তখনই বেশ চাপে ছিলেন সুসিচ। অবশেষে ইসরায়েলের কাছে ৩-০ গোলে হারের পর 'বি' গ্রুপে নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে চলে গেছে তার দল। ফলে বিদায় ঘণ্টা বেজে যায় ৫৯ বছর বয়সী এই কোচের।

২০০৯ সালে বসনিয়ার দায়িত্ব নেন সুসিচ। দেশটি স্বাধীনতার পর তার অধীনে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বসনিয়া। কিন্তু গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ায় সমর্থকরা ও মিডিয়া তার বিপক্ষে চলে যায়।

জেডআই