গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির এই ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। অর্থাৎ সাকিব আল হাসানের দল প্রথমে ফিল্ডিং করবে।

যেহেতু প্র্যাকটিস ম্যাচ, তাই একাদশের বাইরে থাকা খেলোয়াড়দেরও পরখ করে দেখার সুযোগ পাবে দুই দল।

বিশ্বকাপের মূল লড়াই শুরু হচ্ছে ৫ অক্টোবর থেকে। বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৭ অক্টোবর ধর্মশালাতে।

এমআই