অবশেষে স্বস্তি ফেরালেন এবাদত হোসেন। টাইগার গতিতারকার ওপর চড়াও হতে গিয়ে এক্সট্রা কভারে শরিফুল ইসলামের হাতে ক্যাচ দিলেন টাকার। ১৬২ বলে আইরিশ এই ব্যাটার তার ১০৮ রানের ইনিংসটি সাজিয়েছিলেন ১৪টি বাউন্ডারি আর এক ছক্কায়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৮ ওভার ২ বল শেষে আইরিশদের সংগ্রহ ৭ উইকেটে ২৪২ রান। অ্যান্ডি ম্যাকব্রিন ৪৪ আর মার্ক এডায়ার ০৭ রানে অপরাজিত আছেন। লিড ৮৭ রানের।

লরকান টাকার আর অ্যান্ডি ম্যাকব্রিনের সপ্তম উইকেট জুটি ভাঙতে রীতিমত ঘামই ঝরেছে বাংলাদেশের। ১৭১ বল খেলে ১১১ রান যোগ করেন তারা।

এবি