বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত এই হালনাগাদে দেখা যায়, তিন ধাপ এগিয়ে ৬৯০ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের ৮ নম্বরে অবস্থান করছেন নাসুম আহমেদ। অন্যদিকে, এক লাফে ১০ ধাপ উন্নতি করে ৬ ৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বর স্থানটি নিজের দখলে নিয়েছেন শেখ মেহেদী হাসান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আবার ১ নম্বর বোলারের আসনটি ফিরে পেয়েছেন আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান (৭২০ রেটিং পয়েন্ট)। এশিয়ান গেমসে ২ ম্যাচে মাত্র ১ উইকেট পেয়ে শীর্ষস্থান হারিয়ে ২ নম্বরে নেমে গেছেন পাকিস্তানের আবরার আহমেদ (৭১৮ রেটিং পয়েন্ট)।

১৬ ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের ৭ম স্থানে উঠে এসেছেন ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল। তবে অফফর্মের কারণে পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ ৪ ধাপ পিছিয়ে ১২তম এবং সালমান মির্জা ৭ ধাপ পিছিয়ে ২৩তম স্থানে নেমে গেছেন।

টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বড় চমক দিয়েছেন ভারতের নবনিযুক্ত টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়স আইয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লখনউয়ে খেলা ৪২ বলের বিধ্বংসী শতকের সুবাদে ১৮ ধাপ এগিয়ে একলাফে ক্যারিয়ার সেরা ৭ম স্থানে উঠে এসেছেন তিনি।

এমএম