বুধবার (৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। এর আগে গত মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। দেশি ও বিদেশি এয়ারলাইনসের আন্তর্জাতিক ফ্লাইটে শুল্ক ও মূসকমুক্ত প্রতি লিটার জেট এ-১-এর দাম ১ দশমিক ০৭৭০ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্রকাশিত প্ল্যাটস দরের গড় এবং জেট ফুয়েল আমদানির ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ঋণপত্র নিষ্পত্তির সময়কার ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়েই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
কমিশনের নির্ধারিত ফর্মুলা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর দামের ওঠানামা, ডলারের বিনিময় হার এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের পরিবর্তন বিবেচনায় নিয়ে প্রতি মাসে জেট ফুয়েলের দাম সমন্বয় করা হয়।
বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দাম ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে।
এস











