ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে লড়াই বাংলাদেশ। সান্ত্বনাসূচক এই ম্যাচটিতে বল হাতে মাঠে নেমে শুরুতেই দুটি উইকেট শিকার করেছে সফরকারীরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ ওভারে দুই উইকেট হারিয়ে ১২ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে আছেন ড্যারেন ব্রাভো ও রামদিন। এখনও রানের খাতা খুলতে পারেননি তারা।
এর আগে মাশরাফির বলে মাত্র ৬ রান করে আউট হন ওপেনার সিমন্স। একই স্কোর করে আল আমিন হোসাইনের শকিারে পরিণত হন ক্রিস গেইল।
সোমবার দিবারাত্রির ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় শুরু হয়েছে। এই ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাট বেছে নিয়েছেন ক্যারিবীয়দের দলনেতা ব্রাভো।
ম্যাচটিতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ উভয় দলে একটি পরিবর্তন আনা হয়েছে। শামসুর রহমানের পরিবর্তে জায়গা পেয়েছেন মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিক এ্যাডওয়ার্সের পরিবর্তে খেলছেন ড্যারেন স্যামি।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





